আরমান গ্রেফতার হলেও শাকিবের আগুন ছবির শুটিং চলবে

০৬ অক্টোবর ২০১৯, ০৬:৩২ PM

জনপ্রিয় অভিনেতা শাকিব খানের আগুন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান দেশ মাল্টিমিডিয়ার কর্ণধার যুবলীগ দক্ষিণের সহসভাপতি এনামুল হক আরমানকে গ্রেফতার করেছে র‌্যাব। এমন পরিস্থিতিতেও আরমানের প্রযোজিত ‘আগুন’ শুটিং চলছে বলে জানা গেছে। এই ছবির শুটিং করছেন শাকিব খান।

৬ অক্টোবর ভোরে দেশের চলমান ক্যাসিনো ইস্যুতে গ্রেফতার হয়েছেন আরমান। এ ছাড়া অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কারও করেছে সংগঠনটি।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারে ৬ অক্টোবর সকাল থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান।

দেশে চলমান ক্যাসিনো ইস্যুর শুরু থেকে দেশ মাল্টিমিডিয়ার কর্ণধার এনামুল হক আরমান আত্মগোপনে চলে যাওয়ার পর গুঞ্জন ছিল বন্ধ হয়ে যাচ্ছে শাকিব খানের ‘আগুন’ সিনেমার শুটিং।

সেই সময় পরিচালক বদিউল আলম খোকন বলেন,ছবি নির্মাণের সকল খরচ প্রযোজক আগেই দিয়ে রেখেছেন। তাই সিনেমাটি বন্ধ হওয়ার কোনো কারণ নেই।

২৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আগুন’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। ‘আগুন’ সিনেমার গল্প লিখেছেন কমল সরকার। প্রযোজনা করেছে দেশ মাল্টিমিডিয়া।

এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় পা রাখছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রথম আসরের রানারআপ জাহারা মিতু।

বাজেটে ফ্রিল্যান্সার-কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট সম্…
  • ১১ জুন ২০২৬
ছাত্রদলের হাত থেকে রক্ষা পেলেন না সেই সমন্বয়ক মাহাদী
  • ১১ জুন ২০২৬
১০০ শতাংশ কর মওকুফের আওতায় আসছে যেসব খাত
  • ১১ জুন ২০২৬
ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় ওপর
  • ১১ জুন ২০২৬
কত টাকা বাড়ছে সিগারেটের দাম?
  • ১১ জুন ২০২৬
লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল রুরাল পাওয়ার কোম্পানি লিমিট…
  • ১১ জুন ২০২৬
×