শেষ ঘোষণা অনুযায়ী ১৮ অক্টোবর বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আবারো পেছানো হলো নির্বাচনের তারিখ। এক সপ্তাহ পিছিয়ে ২৫ অক্টোবর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছন এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস ।
তিনি বলেন, আগামি ২২ তারিখ নিরাপদ সড়ক দিবস। অনেক দিন ধরে আমি এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। প্রতিবছর এ সময়ে আমার ব্যস্তাতা থাকে। তাই কমিশন থেকে এই সিদ্ধান্ত সম্মিলিতভাবে নিয়েছি। নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে ২৮ তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (আজ) মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে সবাই। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা। তবে নির্বাচন পেছানোর কারনে সকল কার্যক্রম পরিবর্তন হয়েছে বলে তিনি জানান ।
এবারের নির্বাচনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। শুরুর দিকে সভাপতি পদে নির্বাচন করার কথা ছিল ৩ জনের। সেই জায়গা থেকে বর্তমানে চূড়ান্ত হয়েছে দুটি প্যানেল এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। মিশা সওদাগর ও জায়েদ খান এবার এক প্যানেলে নির্বাচন করবেন।অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমির সাথে রয়েছে ডিএ তায়ের। সভাপতি পদে মুখোমুখি হবেন মিশা সওদাগর ও মৌসুমি।
বর্তমানে নতুন সিনমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন মিশা সওদাগর । নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবার অনুরোধে আবারো নির্বাচন করতে যাচ্ছি। গত দুই বছর শিল্পী সমিতির যে কার্যক্রম ছিল তাতে সবার প্রশংসা পেযেছি। সবার ভালোবাসায় এ সংগঠনকে আরো অনেক এগিয়ে নিতে চাই। গতবার অনেক কাজ আমরা শেষ করতে পারিনি। এবার জয়ী হলে আমরা সেগুলো শেষ করবো। এবারে সভাপতি পদে আরো একজন প্রার্থী হলেন মৌসুমি। তার জন্য আমার শুভকামনা রইলো ।
চিত্রনায়ীকা মৌসুমি বলেন,প্রথমবারের মত নির্বাচন করছি। অনেকদিন এই ইন্ডাস্ট্রির সাথে আছি।ঢাকার সিনেমার অনেকগুলো সময় দেখেছি। আশাকরি নির্বাচনে জয়ী হলে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো। আসলে নির্বাচনে কয়েকজন জয়ী হবেন। কিন্তু আমাদের সিনেমার জন্য কাজ করতে হবে সবার। আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। জয়ী হলে সবার প্রত্যশা পূরণ করতে চাই।