কোচিং পেশায় আসতে চান আফ্রিদি

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২১ PM

পাকিস্তান ক্রিকেটের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি ভবিষ্যতে কোচিং পেশায় আসার ইচ্ছে পোষণ করেছেন। তরুণ খেলোয়াড়দের মানোন্নয়নে তাদের মানসিক অবস্থার উন্নতিতে সাহায্য করতে পারবেন তিনি।

গালফ নিউজিকে আফ্রিদি বলেন, ‘আমি অনূর্ধ্ব ১৮/১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের কোচিং করাতে চাই। এ বয়সে তাদের কোচিং প্রয়োজন। খেলার কঠিন সময়ে চাপের মধ্যে কিভাবে সাহসী সিদ্ধান্ত নিয়েছি তরুণ ক্রিকেটারদের সে সকল বিষয়ে আমি আমার গল্প বললে এটা কেবল তাদের উদ্বুদ্ধই করবে না, তা থেকে তারা নতুন অনেক কিছুই শিখতে পারবে যা একজন ভাল ক্রিকেটার হতে তাদেরকে সাহায্য করবে।

তবে পাকিস্তান জাতীয় দলের কোচ হওয়ার কোনো সম্ভাবনা নাকচ করে দেন ৪১ বছর বয়সী আফ্রিদি।

তিনি বলেন, ‘জাতীয় দলের কোচ হওয়ার ধৈর্য্য আমার নেই। অধিকন্তু যেহেতু আমি ফিট আছি তাই এখন আমার নজর ক্রিকেট খেলায় এবং দলের হয়ে নিজের সেরাটা উজার করে দেয়া।’

পাকিস্তান জাতীয় দলের সেট আপে পরিবর্তন আনতে নব নিযুক্ত কোচ মিসবাহ উল হকের সময়ের প্রয়োজন বলেও বিশ্বাস করেন আফ্রিদি।

তিনি বলেন, ‘মিসবাহর এখন অনেক দায়িত্ব এবং তাকে কাজ দেখাতে হবে। দলকে ঠিক জায়গায় আনতে তার কমপক্ষে তিন বছর সময় প্রয়োজন।’

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9