চেনা রূপে কোহলি, এবার নিষিদ্ধ হতে যাচ্ছেন

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৩ PM

© টিডিসি ফটো

বিয়ের পর থেকে আচরণে কিছুটা সংযমী ছিলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিরাট কোহলি। বিয়ে নিজের মধ্যে পরিবর্তন এনেছে বলে এর আগে মন্তব্য করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তবে সে পরিবর্তনকে মিথ্য প্রমাণ করে ফের চেনা রূপে ফিরলেন তিনি। এবার নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে ভারতীয় বিশ্ব কিক্রেটের এই অনন্য আবিষ্কার।

গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-২০ ক্রিকেট ম্যাচে পেসার বিউরেন হ্যান্ডিকসকে উদ্দেশ্যপূর্ণভাবে ধাক্কা দেয়ায় নিষেধাজ্ঞার খুব কাছে চলে এসেছেন তিনি। আর মাত এক পয়েন্ট হলেই নিষিদ্ধ হবেন বিশ্ব ক্রিকেটে আচরণের কারণে বহুল সমালোচিত এই ক্রিকেটার।

তবে ব্যাঙ্গালুরুতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ২ উইকেট নেন দক্ষিণ আফ্রিকান বোলার বিউরেন হেনড্রিকস। প্রোটিয়া এই পেসারের সঙ্গেই ম্যাচের এক পর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে যান কোহলি। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তার সঙ্গে কাঁধে ধাক্কাধাক্কি লাগিয়ে দেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে একটি ডিমেরিট পয়েন্ট এবং অফিসিয়াল ওয়ার্নিং দেয়া হয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বরে আইসিসির আচরণবিধি আইন সংশোধনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো সেটা ভাঙলেন কোহলি। আরেকবার এমন ভুল করলেই হবেন নিষিদ্ধ।

গত বছর সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অন ফিল্ড আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা গুণতে হয়েছিল কোহলিকে। পেয়েছিলেন ডিমেরিট পয়েন্টও। এছাড়াও, জুনে ইংল্যান্ড বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত আবেদন এবং আম্পায়ারকে লক্ষ্য করে আগ্রাসী আচরণ করায় আবারও একটি ডিমেরিট পয়েন্ট পান কোহলি।

আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের এই ডিমেরিট পয়েন্টের হিসেব দুই বছর পর্যন্ত কার্যকর থাকবে। সেক্ষেত্রে ২৪ মাসের মধ্যে ৪ বা তার অধিক ডিমেরিট পয়েন্ট পেয়ে যান কোহলি, তবে সেটি হয়ে যাবে সাসপেনশন পয়েন্ট। তাতে নেমে আসবে নিষেধাজ্ঞার মতো শাস্তি।

এর আগেও খেলায় আচরণ নিয়ে আলোচিত-সমালোজিত হয়েছেন বিরাট। তবে বরাবরই অপেশাদার আচরণের জন্য সমালোচিত হয়েছেন তিনি।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9