সিলেটের মাহজাবিন এখন নাসার ইঞ্জিনিয়ার

২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৪ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের মাহজাবিন হক। সিলেটের মেয়ে মাহজাবিন হক চলতি বছরই মিশিগানের ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি নেন।

পড়াশোনা চলাকালে দুদফায় নাসার জনসন স্পেস সেন্টারে ইন্টার্নশিপ করেন তিনি। তিনি একমাত্র বাংলাদেশি নারী হিসেবে গত ১ সেপ্টেম্বর থেকে সেখানে কাজ শুরু করেন। 

মেয়ের সাফল্যে গর্বিত মাহজাবিনের বাবা এনামুল হক বলেন, ‘দুটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার পর নাসা, আমাজনসহ অনেক খ্যাতনামা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পায় মাহজাবিন। শেষ পর্যন্ত সে নাসাকেই বেছে নিয়েছে। বাবা হিসেবে এর চেয়ে পাওয়ার আর কিছুতে নেই।’

মাহজাবিনের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কদমরসুলে। বাবা সৈয়দ এনামুল হক পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার। মাহজাবিন ২০০৯ সালে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান।

বাবা সৈয়দ এনামুল হক কর্মস্থল সিলেটে ফিরে এলেও মা ফেরদৌসী চৌধুরী ও একমাত্র ভাই সৈয়দ সামিউল হক যুক্তরাষ্ট্রে রয়েছেন। সৈয়দ সামিউল হক ইউএস আর্মিতে কর্মরত।

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9