মোস্তাফিজের অনন্য রেকর্ড

১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৬ AM

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছেন টাইগাররা। এ ম্যাচে অনন্য রেকর্ড গড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিশ্বের ২৭তম এবং দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি।

৪৮ উইকেট নিয়ে সিরিজ শুরু করেন মোস্তাফিজ। প্রথম দুই ম্যাচে ১ উইকেট নেয়ায় অপেক্ষা বাড়ে তার। সবশেষ ম্যাচে ২ উইকেট নিয়ে তা ছাড়িয়ে যান তিনি।

বুধবার চট্টগ্রামে জিম্বাবুয়ের কাইল জার্ভিসকে সাব্বির রহমানের ক্যাচ বানিয়ে উইকেটের হাফসেঞ্চুরি পূরণ করেন ফিজ। পরে লোভুকে বোল্ড করে তা ছাড়িয়ে যান তিনি।

মোস্তাফিজ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন। এর আগে এ কৃতিত্ব দেখান সাকিব আল হাসান। ৯১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি।

কাটার মাস্টার ৩৩ ম্যাচে ৫০ উইকেট শিকার করেছেন। সময়ের হিসেবে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এতসংখ্যক উইকেট নিয়েছেন তিনি। ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়ে শীর্ষে লংকান স্পিনার অজন্তা মেন্ডিস।

৩১ ম্যাচে ৫০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও আফগানিস্তানের রশিদ খান।

ট্যাগ: ক্রিকেট
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9