দেশে আমার কোনো দামই নেই

১৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮ PM

© সংগৃহীত

শুক্রবার (১৩ সেপ্টম্বর) ছিল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এক গৌরবের দিন। ফিলিপাইনে অনুষ্ঠিত এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্ট থেকে বাংলাদেশকে সোনাজয়ের বিশাল সাফল্য এনে দিয়েছেন রোমান সানা। এশিয়ান মঞ্চে বাংলাদেশের পতাকা সবার ওপরে তুলে ধরতে ২৪ বছরের এই তরুণকে হারাতে হয়েছে চীনের শি ঝেনকিকে। ক্রীড়াক্ষেত্রে যা বাংলাদেশের সেরা আন্তর্জাতিক সাফল্য। আর্চারিতে এখন উজ্জ্বল হয়ে আছে রোমান তথা বাংলােদেশের নাম।

সোনা জয়ের পর একই দিনে টুর্নামেন্টের দলীয় ইভেন্টটি থেকে রোমানের নেতৃত্বে রূপা জয় করেছে বাংলাদেশ। মিশ্র দ্বৈতেও পেয়েছেন ব্রোঞ্জ। স্বাভাবিকভাবে এই আর্চার আশা করেছিলেন এমন অর্জনে দেশে আলোড়ন তুলবেন। টের পাবেন সবার ভালোবাসা। সেটা হয়নি বলে মন খারাপ ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়া এই আর্চারের।

ফিলিপাইনের ক্লার্ক সিটি থেকে সঙ্গে কথোপকথনে হতাশা লুকাতে পারেনি রোমান। অথচ এশিয়ান পর্যায়ে সোনা জয় করা মানেই পেছনে ফেলতে হয় এগিয়ে থাকা সব প্রতিযোগীকে। এর পরেই না দেশের লাল-সবুজ পতাকা জড়িয়ে দাঁড়ানোর সুযোগ হয় ওই পোডিয়ামে। কিন্তু দেশের মানুষ ফুটবল-ক্রিকেট ছাড়া কোনো সাফল্যকে মূল্য দেয় না বলে রোমানের অভিযোগ। আর এই দুই খেলার ক্রীড়াবিদ না বলে তাঁদের যে কোনো কদর নেই সেটা মেনেও কষ্টে কণ্ঠ ভারী হয়ে আসে রোমানের।
সম্প্রতি এই বিষয়ে নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছেন রোমান। বলেছেন নিজের আক্ষেপের কথা। বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ট্যাগ দেয়া সেসব কথা ভাসছে রোমানের ফেসবুক ওয়ালে।
আক্ষেপের কথা জানিয়ে সানা যা বলেন, তা হুবহু তুলে ধরা হলো:

‘বড় পর্যায়ের কারও কাছ থেকে কোনো শুভেচ্ছা পাইনি। এটা নিয়ে কষ্ট হচ্ছে। অথচ ক্রিকেটে জিম্বাবুয়েকে হারানোর পর আফিফ হোসেনকে কত শুভেচ্ছাবার্তা। আমার তো সে রকম সৌভাগ্য হলো না।’

‘আমার বাংলাদেশে আমার তো কোনো দামই নেই। কতগুলো দেশের কতজন খেলোয়াড়কে পেছনে ফেলে একটি পুরস্কার জিততে হয়, তা আমাদের দেশের মানুষ বোঝে না। তাঁরা শুধু বোঝে ক্রিকেট। ফুটবল নিয়েও অনেকের আগ্রহ আছে। কিন্তু আমাদের মতো ছোট খেলার খেলোয়াড়দের মূল্য কারও কাছে নেই।’

‘নিজের দেশে আমার কোনো দাম না থাকলেও জার্মানিতে গেলে অনেকে আমার অটোগ্রাফ নেয়। সুইজারল্যান্ডে গিয়েছিলাম অনুশীলনের জন্য। সেখানে যখন আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, অনেক বাচ্চা আমার অটোগ্রাফ নিতে এসেছে। বাইরের দেশের মানুষ বোঝে এশিয়ান পর্যায়ে বা বিশ্ব পর্যায়ে পদক জয়ের গুরুত্ব। আমরা এক ম্যাচ হারলেই বাদ। কিন্তু ক্রিকেট বা ফুটবলে হারলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কাকে বোঝাব, আমাদের পদক জিততে কত কষ্ট করতে হয়।’

 

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9