‘টেস্ট খেলতে চান না সাকিব’

১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২১ PM

© ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘টেস্ট খেলায় আগ্রহ নেই সাকিবের। যে কারণে সে টেস্টে অধিনায়কত্ব করতে চাচ্ছে না সে।’ বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা যে কোনো দলের বিপক্ষে সেঞ্চুরি করার সক্ষমতা রাখে। কিন্তু আফগানিস্তানের মতো তরুণ দলের বিপক্ষে ঘরের মাঠে একজন ব্যাটসম্যানও সেঞ্চুরি পাবেন না, এটা হতে পারে না।

১৯ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। অন্যদিকে গত বছর ভারতের বিপক্ষে টেস্ট খেলার মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে আনুষ্ঠানিক অভিষেক হয় আফগানিস্তানের। বাংলাদেশ ইতিমধ্যে ১১৫টি টেস্ট খেলেছে। আর আফগানিস্তান খেলল তৃতীয় টেস্ট। অথচ তৃতীয় টেস্ট খেলতে নেমেই সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে হারিয়ে দিল আফগানরা।

চট্টগ্রাম টেস্ট পরাজয় নিয়ে বিসিবি সভাপতি বলেন, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হেরে যাওয়া দুঃখজনক। অভিজ্ঞ দল হয়েও একটি তরুণ দলের বিপক্ষে নিজেদের মাঠে সাকিবরা হেরে যাওয়ায় আমি হতাশ।

আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পর টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে অনীহা প্রকাশ করেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন দলের বর্তমান অবস্থার কারণে বাধ্য হয়ে নেতৃত্ব দিচ্ছেন। সাকিবের এমন বক্তব্যে বিরক্ত বিসিবি সভাপতি।

এর আগে ২০১৭ সালে সেপ্টেম্বরে টেস্ট থেকে বিশ্রাম নিতে ছয় মাসের ছুটির আবেদন করেন সাকিব। বিসিবি অবশ্য তিন মাসের ছুটি মঞ্জুর করেছিল। ছুটিতে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলা হয়নি সাকিবের।

টেস্ট ক্রিকেট খেলায় অনীহার কারণেই সাকিব বিশ্রাম নেয়। এমনটি জানিয়ে বিসিবি সভাপতি, ‘টেস্ট খেলার ইচ্ছা নেই বলেই হয়তো মাঝেমধ্যে টেস্টের সময় বিশ্রাম নিতো সে, আমাদের ধারণা তেমনই।’

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9