হকিতে মেয়েদের ঐতিহাসিক জয়

১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৭ PM

© সংগৃহীত

প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়েছে বাংলাদেশ নারী হকি দল। এয়ার এশিয়া উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি ২০১৯ এর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ টুর্নামেন্টে খেলতে যাওয়ার মধ্যে দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক হকিতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ হকি দল।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন তারিন আক্তার খুশি ও অধিনায়ক রিতু খানম।

গতকাল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলের হারে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে রিতু খানমরা। লঙ্কানদের বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে তারা। প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পেলেও দ্বিতীয় কোয়ার্টারেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। ২৭ মিনিটে গোলের খাতা খোলেন তারিন আক্তার। দ্বিতীয় গোলটি এসেছে চতুর্থ কোয়ার্টারের ৫৮ মিনিটে অধিনায়ক রিতুর স্টিক থেকে।

টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে আছে সিঙ্গাপুর, হংকং, শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। গ্রুপ পর্বের খেলাগুলো হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে।

টুর্নামেন্টের সেরা দুই দল আগামী বছর জাপানে অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপে খেলার টিকিট পাবে। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত ৩০ শিক্ষক-কর্মচারীকে ফেরত দিতে হবে ১০ কোটি টাকা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9