শিশু-কিশোরদের প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

০৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৬ PM
কর্মশালায় বক্তব্য রাখছেন ন্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাশ চৌধুরী।

কর্মশালায় বক্তব্য রাখছেন ন্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাশ চৌধুরী। © সংগৃহীত

সাদার্ন ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত গেল শিশু–কিশোরদের এক প্রোগ্রামিং কর্মশালা।  ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা’য় অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের সহায়তার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।  ‘কোড ভাঙা জবাব দাও’ স্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন,  স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) বিটপী দাশ চৌধুরী, সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোক্তা সরওয়ার জাহান, ব্যাকপ্যাকের তথ্য প্রকৌশলী ধনঞ্জয় বিশ্বাস, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

বিটপী দাশ চৌধুরী বলেন, দেশ এগিয়ে চলার অগ্রযাত্রায় ভবিষ্যতে নেতৃত্ব দেবেন প্রোগ্রামাররা।  তাই দেশের শিশু-কিশোরদের মধ্যে প্রোগ্রামিং ও কোডিংকে জনপ্রিয় করার ক্ষেত্রে এই প্রতিযোগিতা ভূমিকা রাখবে।

বিডিওএসএনের স্বেচ্ছাসেবক আফরিন জামান, সায়ন্ত চৌধুরী, মো. আল রাব্বি, সামিউর রহমান প্রাপন ও বিডিওএসএনের চট্টগ্রাম সমন্বয়কারী মো. আরাফাতের রহমান প্রমূখের পরিচালনায় উদ্বোধনী আয়োজন শেষে দুই ঘণ্টাব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় দেড় শ শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া সকাল ১০টায় সাদার্ন ইউনিভার্সিটির মিলনয়াতনে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মিলনায়তনে, বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে, আড়াইটায় হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তন ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে পৃথকভাবে এই কর্মশালার আয়োজন করা হয়।  এসব কর্মশালায় প্রায় সাত শ শিক্ষার্থী অংশ নেয়।

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9