শুক্রবার রাতে ‘ইত্যাদি’

০৫ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM

শুক্রবার প্রচারিত হবে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেতের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এ অনুষ্ঠানটি।

এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে উত্তরের প্রাচীন জনপদ নীলফামারীতে। অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নীলফামারী-২ আসন থেকে নির্বাচিত সাংসদ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। 

ভাওয়াইয়া গানের প্রাণপুরুষ আব্বাসউদ্দীন আর তাঁর শ্বশুরবাড়ি নিয়ে রয়েছে প্রতিবেদন। আরেকটি প্রতিবেদন উত্তরা ইপিজেডের ওপর। দেশি-বিদেশি অচেনা-অজানা স্থানকে নিয়ে তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদনে এবার থাকছে নীলফামারীর ইতিহাস, ঐতিহ্য ও নীল চাষের ওপর প্রতিবেদন। বিদেশি প্রতিবেদনে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও নেলসন ম্যান্ডেলা।

এ বছর মার্চ মাসে ‘ইত্যাদি’তে বাংলাদেশি বংশোদ্ভূত নেদারল্যান্ডসের নাগরিক আনোয়ারা বেগমের নিজের শিকড়ের সন্ধানের ওপর একটি প্রতিবেদন প্রচার করা হয়। পরদিনই আনোয়ারা খুঁজে পান তাঁর পরিবারকে। কিন্তু কীভাবে? এবারের পর্বে তা নিয়ে রয়েছে প্রতিবেদন।

এবার ‘ইত্যাদি’তে গান গেয়েছেন নীলফামারীর ছেলে ইবরার টিপু। প্রায় দেড় শ বছরের পুরোনো একটি চটকা গান নতুন সংগীতায়োজন করেছেন তিনি। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন টি ডব্লিউ সৈনিক, ফারুক ভূঁইয়া, তাজ, শাহীনসহ অনেকে। রয়েছে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে সরস নাট্যাংশ।

উল্লেখ্য, ‘ইত্যাদি’ পুনঃপ্রচার করা হবে রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9