খেলাধুলা মাদক থেকে যুবসমাজকে দুরে রাখবে : শিক্ষামন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৫ PM

© ফাইল ফটো

খেলাধুলা মাদক ও জঙ্গিবাদ থেকে যুবসমাজকে দূরে রাখবে। তাই ছেলেমেয়েদের খেলাধুলায়  উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । নেতৃত্বের গুণাবলী বিকাশে এগুলোর অবদান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। 

রবিবার সকালে রাজশাহীর শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় বিদেশ থেকে জ্ঞান ও প্রযুক্তি আমদানি করে এসেছে, ভবিষ্যতেও করতে হবে। তবে আমরা কেবল আমদানিকারক থাকবো না, জ্ঞান ও প্রযুক্তি রপ্তানি করতে সক্ষম হবো। তাই প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্রীড়ানুশীলনের বিকল্প নেই। ছেলেদের পাশাপাশি মেয়েরাও প্রশংসনীয় সাফল্য অর্জন করায় বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে করা নতুন শিক্ষানীতি বাস্তবায়নের সরকার কাজ করে যাচ্ছে। এটি হলে ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

ছাত্রশিবির নেতার অপহৃত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?
  • ১২ জুন ২০২৬
আইন-শৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলা প্…
  • ১২ জুন ২০২৬
স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্ব…
  • ১২ জুন ২০২৬
পে স্কেল বাস্তবায়ন কেন জরুরি, জানালেন অর্থমন্ত্রী
  • ১২ জুন ২০২৬
শিক্ষা বাজেট অস্পষ্ট, বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই…
  • ১২ জুন ২০২৬
অন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রো-ভিসি নিয়োগ, প্রতিবাদ জানিয়ে প্…
  • ১২ জুন ২০২৬
×