রাবিতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী

১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৯ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

রবীন্দ্র ভবনের ১২৩ নং কক্ষে প্রদর্শনীর প্রথম দিন বিকেল ৩টায় প্রদর্শন করা হবে ‘ক্ষত’, ঐদিন সন্ধ্যা ৬টা প্রদর্শন করা হবে ‘হলিডে’। দ্বিতীয় দিনে ২২ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘অজ্ঞাতনামা’ এবং ঐদিন বিকেল ৫টায় ‘দঙ্গল’ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

এছাড়া ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শন করা হবে ‘দ্যা বো’, ঐদিন সন্ধ্যা ৬টায়া থাকবে ‘পারি’। ২৪ সেপ্টেম্বর বিকেলে ‘স্বপ্নজাল’, একই দিন সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ‘রেইড’। ২৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় ‘দ্য গ্রেট ডিকটেটর’ একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ‘পোস্ত’, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় ‘টাইগার জিন্দা হ্যায়’, একই দিন সন্ধ্যা ৭টায় ‘র‌্যামপেজ’ এবং শেষ দিন বিকেল ৪টা ‘ব্ল্যাক প্যানথার’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় ‘পিঙ্ক’ প্রদর্শিত হবে।

 

সরকারি কলেজে অধ্যক্ষের সঙ্গে সহকারী অধ্যাপকের মধ্যে মারামার…
  • ১২ জুন ২০২৬
পটুয়াখালী জেলা প্রশাসকের  কার্যালয়ে চাকরি, পদ ৯, আবেদন ৭ জু…
  • ১২ জুন ২০২৬
দুই সপ্তাহের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য
  • ১২ জুন ২০২৬
৩ বিশ্বকাপে সঠিক বলা সেই অর্থনীতিবিদের এবারের ভবিষ্যদ্বাণী …
  • ১২ জুন ২০২৬
শিক্ষকদের উপস্থিতি ট্র্যাকিংয়ে কঠোর হচ্ছে প্রাথমিক অধিদপ্তর…
  • ১২ জুন ২০২৬
অফিসার ক্যাশ নিয়োগে বড় বিজ্ঞপ্তি সমন্বিত ৬ ব্যাংকে, পদ ১৩৩৫…
  • ১২ জুন ২০২৬
×