সুবিধাবঞ্চিত শিশুদের পাশে প্রসপেক্ট অব বাংলাদেশ

১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩ PM
প্রসপেক্ট অব বাংলাদেশ’র কার্যক্রম।

প্রসপেক্ট অব বাংলাদেশ’র কার্যক্রম। © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্যান্য সংগঠনের মত প্রসপেক্ট অব বাংলাদেশও একটি সামাজিক সংগঠন। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের লক্ষ্য।

২০১৮ সালের মার্চ মাসে শুরু হয় সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সাতজন আহ্বায়ক এর ডাকে সাড়া দিয়ে যার বর্তমান সদস্য সংখ্যা  ৫৬ জন। এর মধ্যে রয়েছে চুয়েট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজেরও বেশ কয়েকজন । এখন পর্যন্ত তাদের কোনো স্পন্সর না থাকলেও কার্যক্রম থেমে নেই। সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করছে সংগঠনটি।

শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণে কম বেশি অর্থ ব্যয় হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু তাদের আয়ের উৎসটা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে প্রতিদিন তিন টাকা করে জমা দিতে হয়। আর এই সামান্য অর্থই মাস শেষে একটা ভালো অংকে পরিণত হয়। সাথে বেড়ে উঠে আরো কিছু সুবিধা বঞ্চিত শিশুর পড়াশোনা করার সুযোগ।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় দিনশেষে হাসি ফুটে কিছু সুবিধাবঞ্চিতদের মুখে। কিন্তু সবার মুখে হাসি ফুটিয়ে তোলা সম্ভব হয় না অর্থের অভাবে। তাই স্বল্প পরিসরে নিজেদের হাত খরচের টাকা দিয়েই কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি।

এ ব্যাপারে প্রসপেক্ট অব বাংলাদেশের আহ্বায়ক  তাহলিল সাকিফের সঙ্গে কথা বললে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, মানবিক দৃষ্টিকোণ থেকেই এই সংগঠনের সাথে কাজ করি। আমাদের সব সদস্যরাই নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য। আমার মনে হয় সবার উচিৎ এমন একটা সংগঠনের সাথে একাত্মতা পোষণ করা এবং আমাদের সাথে কাজ করা। আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। পাশাপাশি মাদ্রাসার কিছু দরিদ্র শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করছি। গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এটা খুব ভালো একটা সুযোগ। আমরা চাই এই শিশুরাও যাতে একদিন এরকম একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে এবং স্বনির্ভর হতে পারে।পাশাপাশি তারাও যেন ভবিষ্যতে এরকম সামাজিক কাজে উৎসাহিত হয়।

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9