৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু রবিবার

২২ জুন ২০১৮, ০৭:০৭ PM
লগো

লগো

মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে রবিবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এ মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায় বলেন, বিজ্ঞানে উন্নয়ন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহী করতে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতেই এ মেলার আয়োজন।

রবিবার বেলা ১১টায় মেলার জেলা পর্যায়ের জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে প্রথম স্থান অধিকারী প্রতিযোগী, গাইড, তরুণ ও অপেশাদার বিজ্ঞানীরা এ মেলায় অংশ নেবেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

সোমবার সন্ধ্যা সাতটায় থাকছে ‘সায়েন্স শো’ এবং মঞ্চস্থ হবে শওকত লাভলীর নির্দেশনায় বিজ্ঞানবিষয়ক নাটক। একই দিন জেলা থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বিজ্ঞানবিষয়ক সেমিনার, আলোচনা সভা, তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রদর্শনী থাকবে। জাতীয় পর্যায়ের এই মেলায় আরও থাকছে দ্বিতীয় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং দ্বিতীয় জাতীয় বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা। ইতিমধ্যে ৪৫টি জেলা থেকে শিক্ষার্থী, খুদে ও অপেশাদার বিজ্ঞানীরা মেলায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। মেলায় প্রায় ৬০টি জেলার অংশগ্রহণ থাকবে বলে কর্তৃপক্ষের আশা।

প্রসঙ্গত, ১৯৭৮ সাল থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্‌যাপন করা হচ্ছে।

 

এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এনএসইউতে ফল ২০২৬ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অফ সিজনে নওগাঁর আমের বাজার ধরে রেখেছে কাটিমন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল মাউশি,…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9