এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ PM
ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায়

ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। প্রতিষ্ঠানটি ‘ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগে ১০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে, সরাসরি বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা;

পদের নাম: ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এইচএসসি পাস হতে হবে;

*খ্যাতনামা হোটেল, হাসপাতাল বা জাতীয় সংস্থায় সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*মাঝারি শ্রেণির যানবাহন চালনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা ছবিসহ পূর্ণাঙ্গ সিভি ও আবেদনপত্র ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫;

ই-মেইল ঠিকানা: [email protected]

আবেদনের শেষ সময়: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম  

প্রস্তুত হচ্ছে আইবাস প্লাস প্লাস, জারি হবে ৭টি পৃথক এসআরও
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘রিঅ্যাক্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে, আবেদন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআই-এর বড় অর্জন, শীর্ষ ৫০…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9