জেলা-উপজেলায় পরীক্ষার আলাদা কেন্দ্র নয় কেন: হাইকোর্ট

২৪ নভেম্বর ২০১৯, ০৪:৩৮ PM

পাবলিক পরীক্ষা ও চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য দেশের প্রতিটি জেলা-উপজেলায় আলাদাভাবে পরীক্ষার হল নির্মাণে কেন নির্দেশ দেয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার জাকির হোসেন।

এর আগে গত আগস্ট মাসে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার জাকির হোসেন।

তিনি গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) জেএসসি-জেডিসি, এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার কারণে জেলা-উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বছরের অনেক সময় বন্ধ থাকে। ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে গত আগস্ট মাসে হাইকোর্টে রিট দায়ের করেছি।

একইসঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, গণপূর্ত সচিব এবং জেলা প্রশাসকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্র…
  • ২৮ জুন ২০২৬
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যেসব দল
  • ২৮ জুন ২০২৬
নাটকীয় ড্রয়ে ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
  • ২৮ জুন ২০২৬
ডুয়েট শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা, সভাপতি তাসনিম, সেক্রেট…
  • ২৮ জুন ২০২৬