স্ত্রীকে পরীক্ষাকেন্দ্রে দিতে গিয়ে প্রাণ হারালেন স্বামী

৩০ আগস্ট ২০১৯, ০৩:২০ PM

© সংগৃহীত

বগুড়ায় স্ত্রীকে শিক্ষক নিবন্ধন পরীক্ষাকেন্দ্রে দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার স্বামী নিহত হয়েছেন। নিহতের নাম সোহেল হোসেন (৪০)। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে শহরতলির মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্ত্রী ফারজানাসহ আটজন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সোহেল জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামের মাওলানা সোলায়মান ফকিরের ছেলে। তিনি মোলামগাড়ি উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল। সোহেলের স্ত্রী ফারজানার পরীক্ষাকেন্দ্র ছিল বগুড়া সদরের মানিকচক উচ্চ বিদ্যালয়। সকালে সোহেল তার স্ত্রী ফারজানা, অপর পরীক্ষার্থী তানিয়াসহ নয়জন একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৩-৯০৮১) জয়পুরহাটের ক্ষেতলাল থেকে বগুড়ার ওই কেন্দ্রের দিকে যাচ্ছিল।

মাইক্রোবাসটি পরীক্ষাকেন্দ্রের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা তেলের ড্রামবোঝাই ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২২-৩৭১৩) ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত সোহেল, তার স্ত্রী ফারজানা, পরীক্ষার্থী তানিয়া, চালক পীযুষসহ নয়জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসকরা সোহেলকে মৃত ঘোষণা করেন।

বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল কুদ্দুস জানান, আহতদের মধ্যে ফারজানা, তানিয়া ও পীযুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।ট্রাক ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে, সর্বশ…
  • ২৮ জুন ২০২৬
গাজীপুরে নির্মাণের তিন মাসেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক
  • ২৮ জুন ২০২৬
যোগ্য প্রার্থী পাওয়া গেল না, ৩৪৮৭ পদের ২১৬৭টিই খালি থাকছে …
  • ২৮ জুন ২০২৬
ইবিতে বাংলা একাডেমির কনফারেন্স, শিক্ষকদের থেকে পাণ্ডুলিপি আ…
  • ২৮ জুন ২০২৬
৪৭তম বিসিএসের ফল দেখুন এখানে
  • ২৮ জুন ২০২৬
কোনটি হেলে পড়েছে, কোনটিতে ফাটল—শাবিপ্রবিতে উন্নয়নের আড়ালে ধস
  • ২৮ জুন ২০২৬