জবিতে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা

২৫ জুলাই ২০১৯, ০৯:১৯ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের লিখিত ভর্তি পরীক্ষার প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হবে ভর্তি পরীক্ষা। প্রাথমিক আবেদন করা যাবে আগামী ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা রেজাল্টের শর্ত দেখে অনলাইনের মাধ্যমে একশ টাকা জমা দিয়ে প্রাথমিক বাছাইয়ের জন্য আবেদন করতে পারবেন।

ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর দুটি শিফটে অনুষ্ঠিত হবে, ইউনিট-২ (মানবিক শাখা)-এর ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর এবং  ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর হবে। বিশেষায়িত বিভাগসমূহের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা হবে ২৯ সেপ্টেম্বর।

তিন ইউনিটের প্রাথমিকভাবে বাছাইকৃত পরীক্ষার্থীরা ২৩ আগস্ট হতে ২ সেপ্টেম্বর পর্যন্ত ছয়শ টাকা জমা দিয়ে লিখিত পরীক্ষায় আবেদন পূরণ করতে পারবে।  বিশেষায়িত বিভাগের ভর্তির আবেদনের জন্য পাঁচশ টাকা ফি দিয়ে নির্ধারিত জিপিএধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার জন্য ২০১৬ বা ২০১৭ সালে এসএসসি/সমমান এবং ২০১৯ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এবার তিনটি ইউনিটের ২,৭৬৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইউনিট-১ বিজ্ঞান শাখার আসন ৮২৫টি, ইউনিট-২ মানবিক শাখার আসন ১,২৭০টি, ইউনিট-৩ বাণিজ্য শাখার আসন- ৫২০টি। বিশেষায়িত চারটি বিভাগসহ (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ- মোট আসন ১৫০টি)। 

প্রাথমিক আবেদনকৃত শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ওপর (৪র্থ বিষয়সহ) ভিত্তি করে লিখিত পরীক্ষার জন্য প্রত্যেক ইউনিটে প্রথম পঁচিশ হাজার যোগ্য শিক্ষার্থীদের তালিকা (পরীক্ষার্থীর নাম ও রোল নম্বরসহ) প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে ও পরীক্ষার্থীদের প্রদানকৃত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd)।

ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেট…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081