নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক

২৮ জুন ২০২৬, ০৬:৪৫ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদনে চুরির অভিযোগে দু’জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনিবার (২৭শে জুন) রাতে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার ফতেপুর গ্রাম থেকে আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন জামান তালুকদারের ছেলে সীমান্ত তালুকদার (২২) ও শফি আলম চৌধুর ছেলে আজিম আরিয়ান। রবিবার তাদেরকে আদালতে পাঠায় পুলিশ। 

পুলিশ ও স্থানীর সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে ২৬ জুনের (আনুমানিক) মধ্যে উপজেলার ফতেপুর গ্রামে মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে এক চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের টিন কেটে ঘরের ভিতরে ঢুকে আনুমানিক ২৭ লক্ষ ২৯ হাজার পাঁচশত টাকার স্বর্ণালংকার সহ মালামাল ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায় । 

এ ঘটনায় ২৭শে জুন মৃত পারভেজ চৌধুরীর ভাই শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করেন মদন থানায়। ওই দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ মো. সালাউদ্দীন করিম জানান, এ চুরির ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো ও অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে পারবো।

সিনেমার বাজেট ২৫ কোটি, ৩১০ কোটি আয় করে ইতিহাস গড়ল ‘বেথলেহেম…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জিন্নাহ কি আজও প্রাসঙ্গিক?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় শিশুশিক্ষার্থী কলি হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেপ্তার, …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী ও আশপাশের ৩৪ এলাকায় ২৪ ঘণ্টা জরুরি গ্যাস শাটডাউন বি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন অভিজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬