কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্বামী

২৮ জুন ২০২৬, ০৬:৫৯ PM
স্বামী হাবিবুর রহমান

স্বামী হাবিবুর রহমান © টিডিসি ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাজার করে দেওয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রী শিরিনা আক্তারকে কোঁদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 
  
পুলিশ জানায়, হত্যাকান্ডের তিন দিন পর শনিবার গভীর রাতে ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মনো পাইকারের বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতার এড়াতে হাবিবুর রহমান মোবাইল ফোন বন্ধ রেখে সেখানে আত্মগোপনে ছিলেন। পরে পুলিশ বাড়ির দরজা ভেঙে তাকে আটক করে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কৈচাপুর ইউনিয়নের জুগাবিলাকান্দা গ্রামের একটি ধানখেতে বাজার করে দেওয়ার কথা বলে দ্বিতীয় স্ত্রী শিরিনা আক্তারকে নিয়ে যান হাবিবুর রহমান। সেখানে বাজারের বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি কোদাল দিয়ে শিরিনার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযুক্ত স্বামী পালিয়ে যান। ঘটনার রাতেই নিহত শিরিনার বোন মমতা বাদী হয়ে হাবিবুর রহমানকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন।

এলাকাবাসী জানায়, হাবিবুর রহমানের দুই স্ত্রী ছিল এবং তারা পৃথক বাড়িতে বসবাস করতেন। কয়েকদিন ধরে সংসারের প্রয়োজনীয় বাজার-সদাইয়ের জন্য স্বামীর কাছে দাবি জানিয়ে আসছিলেন শিরিনা আক্তার। এ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিবুর রহমান স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬