বন্যার কারণে বাউবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

১৮ জুলাই ২০১৯, ১০:৩০ AM

© ফাইল ফটো

দেশে বন্যা পরিস্থিতি অবনতির কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ কথা জানিয়েছেন।

বুধবার বিকেলে ফয়জুল করিম বলেন, দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ১৮ ও ২১ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

এদিকে, একই কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা ২০১৮ আগামী ১৯ ও ২০ জুলাইয়ের সকাল ও বিকেলের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ অক্টোবর। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আগামী ২৫ ও ২৬ অক্টোবর বিএ/বিএসএস পরীক্ষা ২০১৮ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুটির সময় অপরিবর্তিত থাকবে বলে জানান তিনি।

পদোন্নতির জট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল প্রভ…
  • ২৮ জুন ২০২৬
নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬
একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬
কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬