দুই বোর্ডে এইচএসসির ফিন্যান্স-ব্যাংকিং পরীক্ষা স্থগিত

২৮ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM

© ফাইল ফটো

ঢাকা ও যশোর বোর্ডের সোমবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগের দিন প্রশ্নপত্র খুলে ফেলায় এই দুই বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পরীক্ষা আগামী ৭ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

অন্য বোর্ডগুলোতে ২৯ এপ্রিল সকাল ১০টায় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রসহ পূর্বনির্ধারিত অন্যান্য পরীক্ষাগুলো হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক রবিবার গণমাধ্যমকে বলেন, রবিবার ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে সোমবার অনুষ্ঠেয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নের ফয়েল খাম কেটে ফেলায় এবং খুলনার পাইকগাছার কপিলমুনি কেন্দ্রে এই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলায় ঢাকা ও যশোর বোর্ডের এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

২৯ এপ্রিল সকালে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র (ডিআইবিএস) এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

ঢাকা ও যশোর বোর্ড বাদে অন্য বোর্ডের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের সঙ্গে পূর্বনির্ধারিত ২৯ এপ্রিলের অন্যান্য পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬