হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

২৮ জুন ২০২৬, ১০:৫৫ PM
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার উচাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চলমান ম্যাচ চলাকালে উচাইল বাগেরহাটি গ্রামের জাদু মিয়া ও বাবুল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে চেয়ারে বসা নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। বিষয়টি একপর্যায়ে উত্তেজনায় রূপ নিলে দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ফুটবল ম্যাচ দেখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অফিসের এসি বাতাসে স্বস্তিতে অন্যরা, ঠান্ডায় কাঁপেন আপনি, শর…
  • ১৭ আগস্ট ২০২৬
ফ্যাটি লিভার নিরাময়ে সকালে খেতে পারেন এই ৭ খাবার
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর সুবিধার তহবিলে ঘাটতি, পুরো টাকা পাবেন কবে?
  • ১৭ আগস্ট ২০২৬
মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকায়
  • ১৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?
  • ১৭ আগস্ট ২০২৬
ব্রেস্ট ক্যান্সার: যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage