বাড়িতে বাবার লাশ, মেয়ে পরীক্ষার হলে

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৪ PM
উর্মি

উর্মি

একযোগে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে শনিবার। সব শিক্ষার্থী মা-বাবার দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে। উর্মিও তাই এসেছিল, কিন্তু বাড়িতে ফিরে সেই বাবাকে পরীক্ষার ভালো-মন্দ জানাতে পারেনি। কারণ, এর আগেই তিনি (বাবা) মৃত্যুবরণ করেছেন।

 জানা যায়, শনিবার সকাল ১০টা উর্মির পিতা খোকন সরদার (৩৮) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন।  

সূত্রের তথ্য, উর্মি পাইকগাছা উপজেলা রাড়ুলী আরকেবিকে কলেজিয়েট ইন্সটিটিউশন স্কুলে বসে এসএসসি পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরেই সে জানতে পারে তার পিতা আর নেই। শুনেই অঝোরে কাঁদতে থাকে উর্মি। তখন উর্মির কান্নায় তার পিতার লাশের পাশে উপস্থিত অনেকের চোখেই পানি চলে আসে।

জানা যায়, উর্মির বাবা মো. খোকন সরদার উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ওমর আলী সরদারের ছেলে। পেশায় একজন কৃষক। তিনি শনিবার সকালে একমাত্র মেয়ে উর্মিকে পরীক্ষার জন্য বিদায় দিয়ে নিজের ক্ষেতে পানি সেচ দেওয়ার সময় হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।  মৃত্যুকালে দুই সন্তান ও স্ত্রীকে রেখে যায়।

উর্মি পরীক্ষা শেষ করে বাড়িতে পৌছালে বিকালে পারিবারিক কবরস্তানে তার বাবার মরদেহ দাফন করা হয়।  এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

পাইকগাছা উপজেলা রাড়ুলি আরকেবিকে কলেজিয়েট ইন্সটিটিউশন স্কুলের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উর্মি প্রথম পরীক্ষা ভালোভাবে দিয়েছে। আগামী পরীক্ষাগুলো কেমন হবে; তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬
ব্রাজিল নাকি জাপান—সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে কে?
  • ২৮ জুন ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বেন স্টোকসের
  • ২৮ জুন ২০২৬
হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে…
  • ২৮ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে উরি ব্যাংক, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬