অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তি মৌখিক পরীক্ষা শুরু ১ নভেম্বর

২৫ অক্টোবর ২০১৮, ১০:৩২ PM

© ফাইল ফটো

আইনজীবী হিসেবে এনরোলমেন্ট (তালিকাভুক্তি) এর জন্য মৌখিক পরীক্ষা বার কাউন্সিল ভবনে ১ নভেম্বর থেকে শুরু হবে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বার কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১৪ অক্টোবরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা প্রবেশপত্র প্রদর্শন করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।

গত বছরের ২১ জুলাই এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় প্রায় ৩৪ হাজার ২শ’ জন অংশ নিয়েছিলেন। পরদিন ২২ জুলাই দেওয়া ফলাফলে এমসিকিউ (নৈর্ব্যক্তিক প্রশ্ন) পরীক্ষায় মোট ১১ হাজার ৮শ’ ৪৬ জন উত্তীর্ণ হয়েছিলেন। পরে ১৪ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। চলতি বছরের ৪ জুন দেওয়া ফলে লিখিত পরীক্ষায় ৮ হাজারের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

এদিকে লিখিত পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নসহ চার দফা দাবিতে বাংলাদেশ বার কাউন্সিলের সামনে অনশন করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষানবিশ আইনজীবীরা।

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬