তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির

২৯ জুন ২০২৬, ০৭:৪৭ AM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৯:০৭ AM
মো. নাঈম কবির

মো. নাঈম কবির © টিডিসি ফটো

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম কবির। সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএসে তিনি পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর আগে ৪৩তম ও ৪৪তম বিসিএসেও কারিগরি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন তিনি। তিনবার বিসিএসে ক্যাডার সুপারিশপ্রাপ্ত হওয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।
‎
‎রোববার (২৮ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সেই তালিকায় পরিবার পরিকল্পনা ক্যাডারে স্থান করে নিয়েছেন রুয়েটের এই মেধাবী শিক্ষার্থী।
‎
‎মো. নাঈম কবিরের শিক্ষাজীবনের সূচনা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই ই. ইউ. আই. উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনের একাডেমিক অধ্যবসায়ের পাশাপাশি বিসিএসের দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে তিনি ধারাবাহিক এই সাফল্য অর্জন করেন।
‎
‎নাঈম কবির জানান, তিনি এ পর্যন্ত মোট পাঁচবার বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে তিনবার ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং দুইবার প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য অধ্যবসায়, আত্মবিশ্বাস ও লক্ষ্যনিষ্ঠ প্রস্তুতির একটি অনন্য উদাহরণ।
‎
‎মো. নাঈম কবিরের এই গৌরবোজ্জ্বল অর্জনে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী, অ্যালামনাই ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।
‎

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬