পরীক্ষার্থী ৭৭হাজার, পাস করল ১০ হাজার

০৩ অক্টোবর ২০১৮, ০২:২০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের অধীন ক ইউনিটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ১০ হাজার ১১৭ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১৩ দশমিক ০৪ শতাংশ। আবেদনকারীর সংখ্যা ছিল ৭৭হাজার ৫৭২ জন।

বুধবার দুপুর ১টায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপস্থিত থেকে এই ফলাফল প্রকাশ করেন। পাস করার তালিকায় থাকা প্রথম ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থীকে আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে সংগ্রহ করে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যেই ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ভর্তি পরিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানা যাবে।

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬