জবির বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৭ PM

কোন রকম অনিয়মের অভিযোগ ছাড়াই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা দু’টিশিফটে (সকাল ও বিকাল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট তিনটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিতহয়।

এবার ‘ইউনিট-১’ এর ২৬,৪১৪ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়। সকালের শিফটে বিজোড় রোল নম্বরধারী এবং বিকালের শিফটে জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্ণনামূলক লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টরও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে। যা জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে।

এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশি এক চিকিৎসকের ফিলিস্তিনের গাজায় যাওয়ার গল্প
  • ২৯ জুন ২০২৬