‘হাওয়া’ সিনেমা দেখে যা বললেন এমপি রুমিন ফারহানা

১২ আগস্ট ২০২২, ০৫:১৭ PM
হাওয়া সিনেমা

হাওয়া সিনেমা © সংগৃহীত

মুক্তির আগেই সিনেমার গান দিয়েই বেশ আলোচনায় আসে ‘হাওয়া’ সিনেমাটি। দেশের সবগুলো প্রেক্ষাগৃহ যাচ্ছে হাউসফুল। পাশাপাশি এই সিনেমার অগ্রিম টিকিটও বিক্রি হচ্ছে।

সম্প্রতি ‘হাওয়া’ সিনেমাটি দেখেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এই সিনেমার অভিনয়, মেকিং এবং গল্প মনে ধরেছে তার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। 

শুক্রবার (১২ আগস্ট) দুপুর ১টা ৫৮ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান তিনি।

তিনি জানান, ‘হাওয়া’ দেখতে গিয়ে প্রতি মুহূর্ত মনে হয়েছে এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি, বিশেষ করে চঞ্চল চৌধুরী। মেকিংও দারুণ। তবে কাহিনীর শেষটা মনে পড়িয়ে দিয়েছে ছোটবেলায় দেখা “হীরামনের” কথা। 

আরও পড়ুন : ‘হাওয়া’ সিনেমার পরিচালকের শাস্তির দাবি 

তারকাবহুল এই সিনেমায় চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস প্রমুখ অভিনয় করেছেন। 

WhatsApp Image 2022-08-12 at 5-17-06 PM

জানা গেছে, খুব শিগগিরই বিশ্বের অন্যান্য দেশের সিনেমা হলগুলোতে ‘হাওয়া’ সিনেমা মুক্তি পাবে। সেই অনুযায়ী, আগামীকাল শনিবার (১৩ আগস্ট) অস্ট্রেলিয়ায় সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া ২ সেপ্টেম্বর আমেরিকা ও কানাডায় মুক্তি পাবে সিনেমাটি।

ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence