হিরো আলমের সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী

১০ আগস্ট ২০২২, ১১:৩৬ PM
সুনেরাহ বিনতে কামাল ও আশরাফুল আলম (বাম থেকে)

সুনেরাহ বিনতে কামাল ও আশরাফুল আলম (বাম থেকে) © সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে হিরো আলমের সঙ্গে দেখা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমের আশরাফুল আলম ওরফে হিরো আলমের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেশি লোক হিরো আলম।’

তবে নেটিজেন মধ্যে প্রশ্ন জেগেছে, কেন একসঙ্গে এই দু’জন? তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি সুনেরাহ।

তবে হিরো আলম বিষয়টি পরিষ্কার করলেন। বুধবার বিকালে তিনি জানান, ‘সুনেরাহ আমার দেশি লোক। আমাদের একই জেলায় বাড়ি। তার বাড়ি আদমদীঘি আর আমার বাড়ি বগুড়া সদরে। সুনেরাহ নিজেই আমার সঙ্গে ছবি তুলেছেন। বিষয়টি আমার ভালো লেগেছে। দেশি লোক হিসেবে তিনি আমার ছবি তুলেছেন।’

এদিকে সুনেরাহর সিনেমা দেখেছেন কিনা প্রশ্ন তিনি জানান, ‘হ্যাঁ আমি তো দেখছি। আর আমার তিনটা সিনেমার নাম তাকে বলেছি।’

আরও পড়ুন : অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরি, বেতন ২০০০০

হিরো আলমের সঙ্গে ছবি প্রসঙ্গে সুনেরা জানান, ‘আলম ভাইয়ের সঙ্গে একটি টেলিভিশনের অফিসে দেখা হয়েছিল। সেখানে কথা হয়েছে। বেশ ভালো ভালো কথা বললেন তিনি। আর আমাদের একই জেলায় বাড়ি, স্বাভাবিকভাবেই কথা হলো।’

সুনেরা বিনতে কামালের অভিষেক চলচ্চিত্র ন ডরাই (২০১৯)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬