কোক স্টুডিওর গানে নকলের অভিযোগ, যা বললেন অর্ণব

০৫ আগস্ট ২০২২, ০৫:৪৫ PM
কোক স্টুডিও বাংলা

কোক স্টুডিও বাংলা © টিডিসি ফটো

এ বছরের ফেব্রুয়ারি থেকে দেশে যাত্রা শুরু করেছে ‘কোক স্টুডিও বাংলা’। শুরু থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছেনা। এ পর্যন্ত ৮টি গান প্রকাশিত হলেও নকলের অভিযোগ উঠেছে এই প্রথম। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রকাশ্যে আসে কোক স্টুডিও বাংলার অষ্টম গান। এর নাম ‘দখিনও হাওয়া’। মীরা দেব বর্মনের লেখা ও সচীন দেব বর্মনের গাওয়া বিখ্যাত গানটি নতুন করে গেয়েছেন ভারতীয় শিল্পী মধুবন্তী বাগচী। এই গানের একটি অংশ  ফিউশন করা হয়েছে ‘উত্তরের হাওয়া’ কয়েকটি লাইনে।

এটি লিখেছেন গাউসুল আলম শাওন। উত্তরের হাওয়া অংশ টুকু গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী তাহসান খান। গানটি প্রকাশের পরই তাহসানের গাওয়া এই অংশটুকুর সুর নকলের অভিযোগ উঠেছে। অনেকের দাবি, এই অংশের সুর মার্কিন কণ্ঠশিল্পী ক্লাইরোর গান ‘সোফিয়া’ থেকে নকল করা হয়েছে। যার সুর ও সংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। 

আরও পড়ুন: ‘লুঙ্গি পরা বৃদ্ধ’কে বিনামূল্যে সিনেমা দেখাল স্টার সিনেপ্লেক্স

২০১৯ সালে ইউটিউবে প্রকাশিত ক্লাইরোর ওই গানটির মিউজিকের সঙ্গে কোক স্টুডিওর গানটির শেষ দিকের মিউজিক মিলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই গান একসঙ্গে পোস্ট করে অনেকেই এই নকলের কথাও বলছেন। 

তবে এই মিলকে একেবারেই কাকতালীয় বলে দাবি করেছেন স্টুডিও বাংলার মূল মিউজিক প্রোডিউসার এবং এই গানের সংগীতায়োজক অর্ণব।

অর্ণব জানান, তিনি কখনো ক্লাইরোর ‘সোফিয়া’ গানটি শোনেননি। তাই মিল পাওয়া গেলেও সেটা কাকতালীয়। অর্ণবের ভাষ্য, ‘এত বড় আয়োজনের গান নকল করার প্রশ্নই আসে না। তবে অনাকঙ্খিতভাবে সুর মিলে গেলে আমাদের কী করার আছে।’

উল্লেখ্য, বিখ্যাত ‘শোনো গো দখিনও হাওয়া’ গানের সঙ্গে যুক্ত করা নতুন অংশটি লিখেছেন গাউসুল আলম শাওন। এর সুর সাজিয়েছেন অর্ণব। শোনা যাচ্ছে, এটি কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের শেষ গান। যদিও এসব বিষয়ে আয়োজনটির কর্তৃপক্ষ বরাবরই মুখে কুলূপ এঁটে থাকেন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence