আমরা হারতে শিখিনি, হারতে জানি না: রিয়াজ

২৫ জুন ২০২২, ০৫:৩০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নায়ক রিয়াজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নায়ক রিয়াজ © টিডিসি ফটো

বাংলাদেশের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন হয়ে গেছে। ঐতিহাসিক এই মুহূর্ত সামনে থেকে দেখেছেন চিত্রনায়ক রিয়াজ। তাই ভীষণ উচ্ছ্বসিত তিনি। পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে লেখক আনিসুল হকের ফেসবুক লাইভে যুক্ত হয়ে রিয়াজ তার অনুভূতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের একটা দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, এই সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না। ’

আরও পড়ুন: পদ্মা সেতুর জনসভায় যোগ দেননি শরীয়তপুরের ৩ এমপি

রিয়াজ ছাড়াও শোবিজ জগত থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুলসহ অনেকে।

শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৪০ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১১টা ৫০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে মোনাজাতে অংশ নেন। এর মাধ্যমেই খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগের সড়ক পথের দ্বার। 

সেতু উদ্বোধনের পর পদ্মা সেতুতে হাজারো মানুষের ঢল নেমেছে। এ সময় অনেকে হেঁটে পদ্মা সেতুতে উঠে পড়েন। পদ্মা সেতুতে উঠে সবাই নিজেকে মুঠোফোনে ক্যামেরাবন্দি করছেন। শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close