বানভাসিদের পাশে রিয়াজ-নিপুণরা

২২ জুন ২০২২, ০১:৩৯ PM
সিলেট ছুটে গেলেন বাংলদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা

সিলেট ছুটে গেলেন বাংলদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা © সংগৃহীত

সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে নানা উদ্যোগ নিয়ে সেখানকার বানভাসিদের পাশে দাঁড়াচ্ছেন।

এবার সেখানে ছুটে গেলেন বাংলদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। বর্তমানে রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম সিলেটে রয়েছে। সেখানে তারা গৌয়াইন ঘাট, লক্ষীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। এছাড়াও অসহায়দের দিয়েছেন নগদ টাকাও।

আজ বুধবার (২২ জুন) সকালে সিলেটে পৌঁছায় শিল্পী সমিতির নেতৃবৃন্দ। এ বিষয়ে সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে সক্রিয় হোন।

এর আগে ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন। অভিনেতা ডিপজল ১০ ট্রাক খাদ্য দিয়েছেন। এছাড়াও অনেকেই নিজেদের মতো করে বানভাসিদের পাশে দাঁড়াচ্ছেন।  

অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬