সন্ধ্যায় বন্যাদুর্গতদের জন্য গাইবে চিরকুট

২১ জুন ২০২২, ০৪:১২ PM
চিরকুট

চিরকুট © সংগৃহীত

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ 'বিশ্ব সংগীত দিবস' উপলক্ষে প্রতি বছরই নানান আয়োজন করে থাকে। এবারও কনসার্ট আয়োজন করেছেন তারা। কনসার্টে ব্যান্ড দল 'চিরকুট' সংগীত পরিবেশন করবেন। এবারের কনসার্টে বন্যাদুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করাই তাদের উদ্দেশ্য।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ চত্বরে 'চিরকুট' ব্যান্ডের পরিবেশনা শুরু হবে। কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কনসার্টে সংগৃহীত অর্থ বন্যাদুর্গতদের দেওয়া হবে। এছাড়া সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হবে এই কনসার্টে।

উল্লেখ্য, ১৯৮১ সালে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং বিশ্ব সংগীত দিবসের শুরু করেন। সেই থেকে প্রতি বছরের ২১ জুন ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে 'বিশ্ব সংগীত দিবস' পালিত হচ্ছে।

অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬