সব দ্বন্দ্ব ভুলে একসঙ্গে সানি-মৌসুমী, চাইলেন দোয়া

১৭ জুন ২০২২, ০৮:৫৪ AM
এক টেবিলে ওমর সানী ও মৌসুমী

এক টেবিলে ওমর সানী ও মৌসুমী © ফাইল ফটো

চিত্রনায়িকা স্ত্রী মৌসুমীকে হয়রানির অভিযোগ এনে ওমর সানি জায়েদ খানকে চড় মারেন। চড় খেয়ে পিস্তল বের করে তাকে গুলি করে হত্যার হুমকি দেন জায়েদ। এই নিয়ে শুরু হয় জল ঘোলা। এ ঘটনার পর জায়েদের সকল অভিযোগ অস্বীকার করে এক অডিও বার্তায় জায়েদ খানেরই পক্ষ নেন মৌসুমী। এ নিয়ে গেলো কয়েকদিন ধরে বেশ উত্তাল সিনেমাপাড়া। শুরু হয় ওমর সানী ও মৌসুমীর ঘর ভাংনের গুঞ্জন।

গত ১৩ জুন সানির অভিযোগের বিপক্ষে গিয়ে মৌসুমী সংবাদমাধ্যমে অডিও বার্তা দেন। সেখানে ওমর সানির সব অভিযোগ অস্বীকার করে জায়েদের পক্ষে কথা বলেন চিত্রনায়িকা মৌসুমী। 

এরপর গণমাধ্যমে মুখ খুলেন সানি-মৌসুমীর পুত্র ফারদিন। তিনি দাবি করেন, তার বাবার অভিযোগ সত্য। জায়েদ খান তার মাকে হয়রানি করেন। শুধু তাই নয়, তাদের ব্যবসার মধ্যেও ঝামেলা করেন জায়েদ খান। মৌসুমীও পরে দাবি করেন ওই অডিও বার্তাটি তিনি রাগের মাথায় দিয়েছেন।

তবে এসব বিতর্ক ও আলোচনা ভুলে আবারও এক হলেন সানি-মৌসুমী। জায়েদ ইস্যুতে তাদের ২৭ বছরের সংসার ভাঙার যে গুঞ্জন উঠেছিল তা এখানেই সমাপ্তি ঘটছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওমর সানি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক টেবিলে মুখোমুখি বসে খাবার খেতে দেখা যায় সানি-মৌসুমীকে।

এই ছবিটি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। আবারও এক হয়ে যাওয়ায় সানি-মৌসুমীর ভক্তরা তাদের অভিনন্দন জানান।

প্রসঙ্গত, গত ১০ জুন অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকির অভিযোগ তোলেন ওমর সানি। এ নিয়ে শিল্পী সমিতিতে অভিযোগও করেন তিনি। ওই অভিযোগে গুলি করার হুমকি, ওমর সানির স্ত্রী মৌসুমীকে নানাভাবে হয়রানির বিষয়ও তুলে ধরেন।

তবে অভিযোগের বিষয় পুরোটা অস্বীকার করে জায়েদ বলেন, এটা মিথ্যা খবর।

এর পরদিনই সংবাদমাধ্যমে অডিও বার্তা দেন মৌসুমী। তাতে জায়েদ খানের কোনো দোষ নেই বলে উল্লেখ করেন নায়িকা।

ট্যাগ: সিনেমা
অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬