এবার বাস্তবে আসছে ‘স্কুইড গেম’, খেলায় জিতলেই মোটা অংকের প্রাইজমানি

১৫ জুন ২০২২, ০৫:৩০ PM
'স্কুইড গেম'

'স্কুইড গেম' © ইন্টারনেট

'স্কুইড গেম' দেখেননি এমন মুভি প্রেমঅ খুঁজে পাওয়া মুশকিল। ২০২১ সালের সেপ্টেম্বরে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে রিলিজ পায় দক্ষিণ কোরীয় ওয়েব সিরিজ 'স্কুইড গেম'। ১০ পর্বের সিরিজটি মুক্তি পেতে না পেতেই নেটফ্লিক্সের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হয়ে ওঠে। মুক্তির মাত্র ২৮ দিনেই ১৬০ কোটি ঘণ্টার ওপর ভিউ ওঠে স্কুইড গেমে।

কিন্তু কে জানত, দিন কয়েকের মধ্যেই নেটফ্লিক্সের পক্ষ থেকে আসবে আরও বড় চমক! এবার পর্দার 'স্কুইড গেম'-এর আদলে বাস্তবে রিয়্যালিটি শো আনতে চলেছে তারা।

'স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ' নামের এই শোতেও থাকছে ৪৫৬ জন প্রতিযোগী।  মূল সিরিজের গেমগুলোর পাশাপাশি থাকবে উত্তেজনায় ঠাসা অনেক নতুন সংযোজন।

তবে হেরে গেলে এখানে কাউকে 'রেডলাইট' বলতে বলতে মেরে ফেলা হবে না! বরং জিতলে থাকছে ৪৫ লাখ ডলারের ওপরে প্রাইজমানি। নেটফ্লিক্সের দাবি, এটাই টেলিভিশনের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার।

নির্দিষ্ট (SquidGameCasting.com) ওয়েবসাইটে প্রতিযোগীদের আবেদন গ্রহণ করা হবে। সবার জন্য উন্মুক্ত হলেও শর্ত হলো, আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

বয়স হতে হবে ২১ বছর কিংবা তদূর্ধ্ব; শোয়ে অংশগ্রহণের জন্য থাকতে হবে চার সপ্তাহ যুক্তরাষ্ট্রে। 

রোববার 'স্কুইড গেম' একটি সংক্ষিপ্ত টিজারের মাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছে এর পরবর্তী মৌসুমের।

সূত্র- রয়টার্স ও মার্কা ডট কম    

ট্যাগ: গেম
অধিভুক্ত কলেজগুলোতে জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের
  • ২৪ জুন ২০২৬
নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬