বেশ ভালো প্রমাণ আছে, সময় হলে আমার ছেলেই সব দেখাবে: ওমর সানী

১৩ জুন ২০২২, ০৩:৩৮ PM
ওমর সানী, মৌসুমী ও জায়েদ খান

ওমর সানী, মৌসুমী ও জায়েদ খান © টিডিসি ফটো

জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানীর আনা সব অভিযোগ অস্বীকার করেছেন চিত্রনায়কা মৌসুমী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় সব জানান মৌসুমী। সেখানে  স্বামী ওমর সানিকে ‘ভাই’ বলেও সম্বোধন এই নায়িকা। 

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এক ভিডিও বার্তায় ওমর সানী বলেন, আমি অডিও বার্তা শুনেছি, সে কেন বা কী কারণে তার স্বামীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে-ই ভালো বলতে পারবে। সে আমার সন্তানের মা, তার প্রতি আমার সম্মান আছে। কিন্তু আমার কাছে সব তথ্য-প্রমাণ আছে, আমার ছেলে তা দেখাবে আপনাদের।

তিনি বলেন, আমি জায়েদ খান সম্পর্কে যে কথাগুলো বলেছি সেখানে অটল আছি। জায়েদ খান সম্পর্কে পুরো ইন্ডাস্ট্রি যা জানে সেই বিষয়গুলো সম্পর্কে আপনারাও ভালো করে জানেন। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মানুষগুলো এটার উত্তর দেবে। আমি মৌসুমীকে বাজে কোনো কথা বলব না। সে আমার স্ত্রী। সে একজন গর্জিয়াস নারী। কোনো কারণেই তাকে আমি ব্লেইম দেবো না। সে কী ভেবে কী কারণে কথাগুলো (অডিওবার্তা) বলেছে এটা একমাত্র সে আর তার আল্লাহ জানে।

ওমর সানী ভাষ্য, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে বড় হয়েছে। তার একটি স্ত্রী আছে। আমরা পাঁচজনের সংসার। সমস্ত কিছু, জায়েদ খানের গাড়ির বিষয়ে আমাদের কাছে বেশ ভালো প্রমাণ আছে। সেটা আমরা চাচ্ছিলাম বলতে। সব পরিবারেই দাম্পত্য কলহ অল্পস্বল্প থাকে। আমরা চাচ্ছিলাম নিজেরা নিজেরা এটা মিট করতে। সেদিন এটা এত এক্সট্রিমলি চলে গিয়েছিল আমি আউটবাস্ট হয়ে গিয়েছিলাম।

নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬
মাদরাসা শিক্ষকদের বেতন কবে? যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬