এবার বুবলী-আদরের টকশোতে মারামারি (ভিডিও)

১২ জুন ২০২২, ০৯:২৬ PM

© সংগৃহীত

চিত্রনায়ক ওমর সানী-জায়েদ খানের পিস্তলকাণ্ডের রেস কাটতে না কাটতেই এবার ক্যামেরার সামনে মারামারিতে জড়ালেন নবীন চিত্রনায়ক আদর আজাদ। যেখানে অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী ও পরিচালক সৈকত নাসিরও।

তাদের নতুন ছবি ‌‌‘তালাশ’র জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। যেখানে উপস্থাপককে বেধড়ক চড় ও লাথি দিতে দেখা যায়।  

তবে অভিযোগ উঠেছে, নতুন ছবির দিকে দৃষ্টি ফেরাতেই সাজানো এই মারামারি করেছেন নায়ক আদর। যেখানে বুবলীও শামিল হয়েছেন। তবে তিনি আদরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। 

ভিডিওতে দেখা যায়, উপস্থাপক আদরের গেটআপ ও আচরণের সমালোচনা করছেন। আদর বলেন, ৫ মিনিট আগেও আদর বের হয়ে গেছে। নিচে নেমেছে। সে তো দায়িত্বশীল না। ক্যারেক্টারের ভেতরেও নাই। দেখেন তার চেহারা।

এমন সময় পরিচালক সৈকত নাসির বলেন, আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত। ঠিক তখনই আদর উঠে এসে উপস্থাপককে কয়েকবার চড় মারেন। এমনকি তাকে ক্যামেরার সামনে টেনে এনে লাথি মারেন। আর এতেই আরও সন্দেহ বাড়ে দর্শকদের। সমালোচনা শুরু হয়, ছবি প্রচারণার জন্য এমন ‘রুচিহীন’ কাজ করেছেন তারা।

এ বিষয়ে পরিচালক সৈকত নাসির বলেন, আমরা কোনও টকশোতেই অংশ নিইনি। ভিডিওতে লেখা টকশো। সেটাই তো আমি বুঝতে পারছি না।

কিন্তু ঘটনা তো ঘটেছে। এটা কীসের- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে প্রেস শো করে আমরা বলবো। তখন ক্লিয়ার হবে। সিনেমা দেখলেই বোঝা যাবে।

আপনারা তো কোনও একটা অনুষ্ঠানে অংশ নিয়েছেন- এমন প্রসঙ্গ তোলা হলে সৈকত বলেন, আমার সিনেমার ভেতরে এমন সিন আছে। গল্পটাও এমন। এটাই ক্লিয়ার করবো। আমরা ‘মেকিং অব তালাশ’ তৈরি করছিলাম। সেটারই দৃশ্য। এটা আমরা ১৫ তারিখ প্রকাশিত করবো।

এদিকে প্রচারণার জন্য এমন মারামারি শিষ্টাচারবহির্ভূত বলে মন্তব্য করেছেন অনেক চলচ্চিত্র সমালোচক। সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে এর সমালোচনা। বিষয়টি প্রসঙ্গে জানতে ফোনে পাওয়া যায়নি বুবলী ও আদরকে।

উল্লেখ্য, আগামী ১৭ জুন মুক্তি পাবে বুবলী ও আদরের অভিনীত ‘তালাশ’। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬
মাদরাসা শিক্ষকদের বেতন কবে? যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬