অনন্য রেকর্ডের অপেক্ষায় মিথিলা

১১ জুন ২০২২, ১০:৪৯ PM
মিথিলা

মিথিলা © সংগৃহীত

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন। প্রথমবারের মতো নায়িকা হিসেবে বড় পর্দায় হাজির হচ্ছেন মিথিলা। আগামী শুক্রবার (১৭ জুন) বাংলাদেশ ও ভারতে পশ্চিমবঙ্গে একইসঙ্গে আলাদা দুটি সিনেমা মুক্তি পাবে। 
 
জানা গেছে, বাংলাদেশে মিথিলা অভিনীত ‘অমানুষ’ এবং কলকাতায় তারই অভিনীত ‘আয় খুকু আয়’ সিনেমা মুক্তি পাচ্ছে।

এ ব্যাপারে মিথিলা জানান, বিষয়টি নিয়ে খুবই রোমাঞ্চিত তিনি। অপেক্ষায় রয়েছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি। এতে চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এছাড়া সিনেমাটিতে নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ অভিনয় করেছেন।

অন্যদিকে ‘আয় খুকু আয়’ সিনেমায় মিথিলার সহশিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমায় টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথসহ অনেকে অভিনয় করেছেন। 

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence