১৭ বছর লিভ-ইন, দুই সন্তান জন্মের পর ৫৪ বছরে বিয়ে

২৫ মে ২০২২, ০৫:১৯ PM
হংসল মেহতা ও সাফিনা হোসাইন

হংসল মেহতা ও সাফিনা হোসাইন © টুইটার

‘শহিদ’, ‘আলীগড়’, ‘ওমের্তা’-এর মতো সিনেমার পরিচালক তিনি। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। বলছি ভারতীয় সিনেমার অন্যতম পরিচালক হংসল মেহতা-এর কথা। সম্প্রতি ৫৪ বছর বয়সে এসে বিয়ে করেছেন তিনি। বিয়ের আগে প্রায় ১৭ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন। সঙ্গী সাফিনা হোসাইন। জন্ম নিয়েছে দুই সন্তান। খবর বলিউড হাঙ্গামা

বলিউড হাঙ্গামা জানিয়েছে, মঙ্গলবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকোতে এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন তারা। এদিকে ‘Hansal Mehta’ থেকে এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে বেশকিছু ছবি শেয়ার করেছেন করা হয়েছে। 

টুইট বার্তায় হংসল মেহতা জানিয়েছেন, ১৭ বছর পর, আমাদের দু’টি সন্তান। ছেলেদের বড় হওয়া দেখে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিয়েছি। বরাবরের মতো এটিও অনেক দেরিতে ও অপরিকল্পিত। শেষ পর্যন্ত ভালোবাসা অন্য সবকিছুর আগে প্রাধান্য পায়।

প্রসঙ্গত, এটি হংসল মেহতার দ্বিতীয় বিয়ে। এর আগেও সুনীতার সঙ্গে তিনি ঘর বেঁধেছিলেন। সেই সংসারে দু’জন সন্তানও রয়েছে। সুনীতার সঙ্গে বিচ্ছেদের পর সাফিনার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। 

নকআউট পর্বে জার্মানি, ফ্রান্স-ইংল্যান্ড কেন গ্রুপ পর্বের তৃ…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেল…
  • ২৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্র…
  • ২৪ জুন ২০২৬
ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ২৪ জুন ২০২৬
মাদরাসা শিক্ষকদের বেতন কবে? যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৪ জুন ২০২৬