বাংলায় মুক্তি পাচ্ছে পুষ্পা, ‘সামি সামি’ গানে কণ্ঠ দিয়েছেন সিঁথি (ভিডিও)

২০ মে ২০২২, ০৯:৪২ PM
সামি সামি গানের রেকর্ডিং দৃশ্যে সিঁথি

সামি সামি গানের রেকর্ডিং দৃশ্যে সিঁথি © সংগৃহীত

‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমা সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত এক দক্ষিণী সিমেনা। লাল চন্দন কাঠের চোরাচালানের গল্পে নির্মিত হয়েছে এ সিনেমা। আল্লু অর্জুন ও রেশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি ইতোমধ্যেই আয় করেছে প্রায় ৪শ কোটি রুপি।

এবার তুমুল জনপ্রিয় এ সিনেমাটি বাংলা ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি এ সিনেমা সবচেয়ে আলোচিত গান ‘সামি সামি’- এ কণ্ঠ দিয়েছেন  বাংলাদেশের সিঁথি সাহা। গণমাধ্যমে এ শিল্পী নিজেই এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর অফিশিয়াল মিউজিক লেবেল আদিত্য মিউজিকের ইউটিউব চ্যানেলে সিঁথির গাওয়া গানটি প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ মে) গানটি প্রকাশ করা হয়। এতে আল্লু অর্জুন ও রাশমিকার সঙ্গে সিঁথি সাহার রেকর্ডিং দৃশ্য রয়েছে।

বাংলায় রাজিব দত্ত এ গানটি লিখেছেন। তবে দেবী শ্রী প্রসাদের সংগীত পরিচালনায় মৌনিকা তামিল ভাষার মূল গানটি গেয়েছেন। হিন্দি ভাষায় এ গানটি গেয়েছেন সুনিধি চৌহান।

এ ব্যপারে সিঁথি জানান, ‘সামি সামি’ খুব জনপ্রিয় একটি গান। সুনিধি গানটির হিন্দি ভার্সন গেয়েছেন। তারা বাংলার জন্য আমার কণ্ঠ পছন্দ করেছেন। ভালো লাগছে। গানটি প্রকাশের পর থেকেই ভালো পাচ্ছি।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬