সুবাহকে তালাক দিলেন ইলিয়াস

২৮ এপ্রিল ২০২২, ০৭:০১ PM
ইলিয়াস-সুবাহ

ইলিয়াস-সুবাহ © সংগৃহীত

অবশেষে কাদা ছোড়াছুঁড়ি পর্ব শেষ হলো। নায়িকা সুবাহকে তালাক দিলেন তরুণ প্রজন্মের সুপরিচিত গায়ক ইলিয়াস হোসাইন। গত ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠান তিনি।

খবরটি নিশ্চিত করেছেন ইলিয়াস নিজেই। তিনি জানান, তালাকের নোটিশ যথানিয়মে সুবাহর বরাবর পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা কার্যকর হয়ে যাবে।

গত বছরের ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ। এর কয়েকদিন পর খবরটি প্রকাশ্যে আনেন তারা। কিন্তু বিয়ের এক সপ্তাহ না গড়াতেই তুমুল বিবাদে জড়িয়ে পড়েন দম্পতি। যা হাতাহাতির পর্যায়েও চলে যায়।

আরও পড়ুন: ‘বাবার সঙ্গে মাকে নিয়েও প্রশ্ন করুন’

সুবাহ অভিযোগ তোলেন, ইলিয়াস আগের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। ফলে তিনি প্রতারণার শিকার হয়েছেন। অন্যদিকে ইলিয়াস দাবি করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ।

এক পর্যায়ে সুবাহর বাসা থেকে বের হয়ে দুবাই চলে যান ইলিয়াস। এরপর গায়কের নামে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ইলিয়াস প্রথমে চুপ থাকলেও এবার পদক্ষেপ নিয়েছেন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৬,২৯,৩৫ ধারায় সুবাহর বিরুদ্ধে মামলা করেছেন।

গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়, একে-অপরের নামে কাদা ছোঁড়াছুড়ি করেছেন ব্যাপক। তবে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। যদিও এ বিষয়ে সুবাহর কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি।

ট্যাগ: বিনোদন
বাংলা-ইংরেজির পাশাপাশি চাইনিজ ও জাপানিজ ভাষা শিক্ষার উদ্যোগ…
  • ২৪ জুন ২০২৬
চার্জ শেষ, তবু প্লাগে চার্জার? বর্ষায় বাড়তে পারে ঝুঁকি
  • ২৪ জুন ২০২৬
মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক…
  • ২৪ জুন ২০২৬
জবিতে দুই দিনব্যাপী রবীন্দ্র-নজরুল সংগীত উৎসব শুরু
  • ২৪ জুন ২০২৬
১৩ বছর পর অধ্যাপক হয়ে ফিরলেন এ কে এম ওয়াহিদুজ্জামান
  • ২৪ জুন ২০২৬
আলমিরন লাল কার্ড পেলেও একই অপরাধে বেলিংহ্যাম কেন পেলেন না, …
  • ২৪ জুন ২০২৬