যেভাবে দেখা যাবে এ আর রহমানের কনসার্ট

২৮ মার্চ ২০২২, ১২:০৫ PM
এ আর রহমান

এ আর রহমান © সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’ নামক কনসার্ট আগামী মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবেন এ আর রহমান।

নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এ কনসার্ট সরাসরি সম্প্রচার করবে। মঙ্গলবার সন্ধ্যায় মূল অনুষ্ঠান শুরু হবে। এই কনসার্টে পারফর্ম করার জন্য এ আর রহমান ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন বলে বিসিবি সূত্র জানিয়েছে।

উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ এ আর রহমান ছাড়াও এই কনসার্টে বাংলাদেশের কিংবদন্তীতুল্য শিল্পীরা পারফর্ম করবেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানিয়েছেন, মমতাজ ও মাইলস ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড নামক কনসার্টে থাকছেন। তারা এ কনসার্টে পারফর্ম করবেন। তারা মমতাজ ও মাইলস প্রথম স্লটে পারফর্ম করবেন এবং দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।

আরও পড়ুন : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী বড়ভাই নিহত

বিসিবি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর স্টেডিয়ামে আয়োজিত ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড কনসার্টে উপস্থিত থাকবেন। 

এদিকে, এই কনসার্টে সাধারণ দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা রেখেছে বিসিবি। গোল্ড, প্লাটিনাম ও ব্রোঞ্জ মোট তিন ক্যাটাগরির টিকিট বিক্রি করবে বিসিবি। সর্বনিম্ন ১ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার বিনিময়ে এ কনসার্টের টিকিট পাওয়া যাবে। টিকিট সোমবার ও মঙ্গলবার মিরপুর ইনডোর স্টেডিয়াম থেকে কেনা যাবে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

 

বিমানে নয় ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ে গেলেন প্রধান…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি
  • ২৪ জুন ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৪ জুন ২০২৬
দখল-দূষণে অনেক নদ-নদী খালে পরিণত হয়েছে: ত্রাণমন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
সাড়ে তিন দশক পর ‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬