বেকার যুবকের গল্পে ‘গ্র্যাজুয়েট হকার’

০৯ মে ২০২১, ০১:৫৫ PM
গ্র্যাজুয়েট হকার

গ্র্যাজুয়েট হকার © সংগৃহীত

দেশে বহু যুবক পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে হতাশায় ভুগেন। ভালো কোন চাকরি না পাওয়ার আগে কেউ যদি ভিন্ন কোন পেশায় যায় তাহলে তাকে শুনতে হয় নানা কথা। এমনই গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘গ্র্যাজুয়েট হকার’।

নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। রচনা করেছেন চয়ন দেব। অভিনয় করেছেন তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, খলিলুর রহমান কাদেরী, মৌসুমী মৌ প্রমুখ।

‘গ্র্যাজুয়েট হকার’-এর গল্পে দেখা যাবে, মো: আব্দুল কবির একজন শিক্ষিত বেকার যুবক। জামাল নামে একজনের সাথে রুম ভাড়া নিয়ে থাকে। বেকার যুবকের জীবন কতটা দুঃসহ, কঠিন হাড়ে হাড়ে টের পাচ্ছিল কবির। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর শহরের বড় বড় কোম্পানির ধারে ধারে ঘুরছিল। কিছুই তার কপালে চাকরি জুটে না।

শেষমেষ বাধ্য হয়ে সে পত্রিকা অফিসেরর খবরের কাগজ বিক্রি করার কাজ জুটিয়ে নেয়। আর সব কিছুই ছিল প্রেমিকা নীলার অজান্তে। পত্রিকা বিক্রির চাকরিটা নেয়ার পর থেকেই কবির নীলাকে মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল। নীলা ভুল জানতো কবির কোন একটা ছোট খাটো কোম্পানি চাকরি করতেছে। নীলার সাথে কবির যখন দেখা করতো খুব ফিটফাট একজন চাকরিজীবীদের মত পেশাদার মানুষ হিসেবে উপস্থাপন করতো নিজেকে। আর পত্রিকা বিক্রির বেলা ছিল তার ভিন্ন রূপ। ভিন্ন পোশাকে?

বাইসাইকেল চালিয়ে পেছনের সীটে পত্রিকার বান্ডিল মানে খবরের কাগজ ডেলিভারী দেয় কবির বাসায় বাসায়। একটা খাকি পোশাক গায়ে পড়ে প্রতিদিন পত্রিকা বিলি করে। প্রথমে কাজটা করতে তার খুব লজ্জা লাগতো ,কিন্তু পরে কাজটা সে মানিয়ে নেয়।

কবির যে এলাকায় বাসায় বাসায় পত্রিকা ডেলিভারী দেয়, সেই এলাকায় নীলার খালার বাসা। সে জানতো না এবং চিনতোও না। নীলাও কোনদিন খালা সর্ম্পকে ওর সাথে শেয়ার করেনি। নীলার খালার বাসায় কবির প্রতিদিন পত্রিকা দেয়? সেখান থেকেই সূত্রপাত ভাঙ্গনের খেলার।

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950