‘সাহসের অভাবে নীরব ছিলাম’— তাসনিয়া ফারিন 

০৪ আগস্ট ২০২৪, ০৮:৩০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
অভিনেত্রী তাসনিয়া ফারিন

অভিনেত্রী তাসনিয়া ফারিন © ফাইল ছবি

দেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সরব হয়েছেন দেশের শিল্পী সমাজ। এরই ধারবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। শনিবার (৩ আগস্ট) রাত ৯ টার এক ফেসবুকে পোস্টে আন্দোলনকারীদের কাছে ক্ষমা চান অভিনেত্রী। 

ফেসবুক পোস্টে ফারিন বলেন, ‘এতগুলো দিন পার হয়ে যাওয়ার পর আমার কিছু বলা বা না বলাতে কিছু আসা যায় না। তবু মনে হচ্ছে আমার চুপ থাকাটাকে নিজের কাছে নিজের সহ্য হচ্ছে না।’ ‘আমি আমার নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নীরব ছিলাম। সাহসের অভাবে নীরব ছিলাম। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারিনি। এ ব্যর্থতার দায় সম্পূর্ণ আমার। গা বাঁচিয়ে একটা দায়সারা বক্তব্য প্রদান করার চেয়ে আমার নীরব থাকাকে শ্রেয় মনে হয়েছে।’

পোস্টে তিনি বলেন, ‘আজকে যখন হাজার হাজার মানুষ নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে শহীদ মিনারে জড়ো হলো, ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদে, তখন নিজের বাসায় বসে নিজের নিরাপত্তার কথা ভাবাটাই হাস্যকর।’

অভিনেত্রী আরও বলেন, ‘কারো কোনো সাহায্য সহযোগিতা ছাড়া আপনারা সাধারণ মানুষ যারা এত সুন্দর করে দেশ সংস্কারের কাজ করে যাচ্ছেন তারাই আসল সেলিব্রিটি। আমার মতো স্বার্থপর মানুষদের অনেক কিছু শেখার আছে আপনাদের থেকে। হয়ত একদিন আপনাদের মতো আমারও সাহস হবে, কোনো কিছু লিখতে বলতে গিয়ে দশ বার ভাবতে হবে না। এখনও অনেক কথা লিখতে গিয়ে বারবার মুছে ফেলছি।’

পোস্টের শেষে ফারিন বলেন, ‘আপনাদের মনে কষ্ট দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। বাংলাদেশের নাগরিক হিসেবে চাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। কেউ পারলে আপনারাই পারবেন।’

বিশ্বকাপ উপলক্ষ্যে ভিসা নীতিমালা শিথিল করল যুক্তরাষ্ট্র 
  • ১৫ মে ২০২৬
চাহিদার দ্বিগুণ উৎপাদন থাকলেও যশোরে লাফিয়ে বাড়ছে ডিমের দাম
  • ১৫ মে ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন কার্লো আনচেলত্তি
  • ১৫ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ডুবে গেল ভারতীয় জাহাজ, নিরাপদে আছেন ১৪ নাবিক
  • ১৫ মে ২০২৬
চুয়াডাঙ্গায় অভিনেত্রীর আত্মহত্যা, দাফনে বাধা স্থানীয়দের
  • ১৫ মে ২০২৬
নয় জেলায় নতুন এডিসি নিয়োগ দিল সরকার
  • ১৫ মে ২০২৬