সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, ক্ষমা চাইলেন ভিডিও বার্তায়

০৫ আগস্ট ২০২৬, ০৫:২১ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৫:২৪ PM
সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, ক্ষমা চাইলেন ভিডিও বার্তায়

সাঈদীর ছবিতে ‘ভুলে’ জুতা মেরে আক্ষেপে ভুগছেন ছাত্রদল নেতা, ক্ষমা চাইলেন ভিডিও বার্তায় © টিডিসি সম্পাদিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে যুদ্ধাপরাধীদের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ও বিক্ষোভ কর্মসূচির পর দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ করেন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার পর ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়েছেন এই ছাত্রদল নেতা। তিনি বলেন, ‘জুতা ভুলে মারা হয়েছে, এতে আমি আক্ষেপে ভুগছি। আমি ক্ষমা চাচ্ছি।’

ঘটনার দিন অর্থ্যাৎ মঙ্গলবার রাতেই ফেসবুক লাইভে বলেন, ‘আমি একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওনার ছবিটি দেখিনি। আপনারা অনেকে অনেক কথা বলেছেন। কিন্তু একটুও দুঃখ পাইনি। কারণ ওনাকে নিয়ে অন্য কেউ এটা করলে আমি-ও এমনটাই করতাম। কান্না করার পরও মনকে শান্তনা দিতে পারতেছি না। আপনাদের মনে যে কষ্ট দিয়েছি, তার জন্য আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষমা করবেন।’

নিজের কর্মকাণ্ডকে ‘চরম অন্যায়’ ও ‘জীবনের অন্যতম বড় ভুল’ বলে উল্লেখ করে ভিডিও বার্তায় তিনি বলেন, উত্তেজনার বশে এবং অসাবধানতাবশত এমন একটি কাজ আমার দ্বারা হয়েছে, যা আমি কখনোই ইচ্ছাকৃতভাবে করতে চাইনি। জীবদ্দশায় দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার শ্রদ্ধা ছিল এবং মৃত্যুর পরও তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছিলাম। পাশাপাশি তার ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদেও আমি সোচ্চার ছিলাম।

তিনি আরও বলেন, ‘আজ অসাবধানতাবশত আমি এমন একটি কাজ করেছি, যা আমার জীবনের চরম হতাশা ও দুঃখের বিষয়। আমি কখনোই চাইনি এমন অপমানজনক ঘটনা ঘটুক। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যেন ভবিষ্যতে আমার দ্বারা এমন ভুল আর কখনো না হয়। আমি ভাষা হারিয়ে ফেলেছি। যাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, তার প্রতিই এমন আচরণ হয়ে গেছে। সবাই আমাকে নিজ গুণে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে অসাবধানতাবশতও এমন কোনো কাজ না করি।’

জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘রাজাকার’ লেখা একটি ব্যানারে থাকা বিভিন্ন যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন এবং ছাত্রশিবিরবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

ব্যানারটিতে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ আরও কয়েকজনের ছবি ছিল। কর্মসূচির পর দেলোয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারী হিসেবে পরিচিত আরিফুল ইসলাম আরিফ নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, তিনি ছবিটি দেখতে পাননি।

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9