‘এত মৃত্যু, এত কান্না বইবে কেমন করে?’—জয়া আহসানের দীর্ঘ পোস্ট

০২ আগস্ট ২০২৪, ০৭:৫৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
জয়া আহসান

জয়া আহসান © ফাইল ছবি


দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় এবার মুখ খুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান।

জয়া লিখেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে? যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। 

কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস, অনাস্থা, ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা! দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখব? কী বলব? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলব আমরা? কেমন করে?’

এরপর শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেত্রী আরও লিখেছেন , ‘প্রাণগুলো চলে গেছে, বিষণ্নতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম! হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা-ক্রোধ ধুয়ে-মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

ইতিহাস লেখার জন্য ত্যাগ লাগে না, লাগে ক্ষমতা
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় ঐক্য গড়ে না তুললে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে…
  • ০৫ আগস্ট ২০২৬
গণভোটের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে- বিরোধ…
  • ০৫ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬