বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী দীঘি

০৪ জুলাই ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি © সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশুশিল্পীর পর দীর্ঘসময় পর্দায় নিয়মিত ছিলেন না এ অভিনেত্রী। এরপর সময় গড়িয়েছে অনেক। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেষ দেখা যায় তাকে। তবে এরপর আর কোনো খোঁজ ছিল না দীঘির।

এদিকে হঠাৎ করেই চলতি বছরের মাঝামাঝিতে এসে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি কার্ড পোস্ট করেন। গত ১ জুলাই রাত ১০টার দিকে ফেসবুক অ্যাকাউন্টে কার্ড পোস্টের পর কার্ডের বাম পাশে লেহেঙ্গা পরা একটি ছবি দেখা যায় দীঘির। আরেক পাশের অংশ হাতা দিয়ে ঢেকে রাখাও দেখা যায়। একইসঙ্গে কার্ডের ওপর মেহেদী রাঙানো হাতের আঙুলে দেখা যায় এনগেজমেন্ট রিং। 

এ অভিনেত্রী কার্ডটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আর অপেক্ষা করতে পারছি না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই মন্তব্যের ঘরে সবাই তাকে শুভ কামনা ও অভিনন্দন জানাতে থাকেন। আর চাউর হতে থাকে বিয়ে করতে যাচ্ছেন দীঘি। এ নিয়ে এতদিন তার কোনো মন্তব্য পাওয়া না গেলেও এবার স্পষ্ট করলেন বিষয়টি।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ফেসবুক পেজে একটি ওটিটি প্ল্যাটফর্মের ভিডিও পোস্ট করেন দীঘি। বিয়েটা তার নয় উল্লেখ করে তিনি লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন, তাদের জন্য অল্প একটু সমবেদনা।’

জানা গেছে, একটি ওটিটি প্ল্যাটফর্মের নতুন কনটেন্টের প্রোমোশনের জন্য এমন অভিনব পন্থা বেছে নিয়েছেন দীঘি। তবে সিরিজটির নাম কী, সেটি ঠিক কবে প্রকাশ পাবে, তা জানানো হয়নি এখনো।

ট্যাগ: দীঘি
স্টেশনে নাতিকে কোলে বসে ছিলেন বৃদ্ধা, ‘শিশু চোর’ সন্দেহে বে…
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ৭ পদে চাকরি, আব…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক সাময়িক …
  • ০৫ আগস্ট ২০২৬
মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
  • ০৫ আগস্ট ২০২৬
স্টেম শিক্ষার প্রসারে প্রযুক্তি উদ্ভাবনই আনবে বাংলাদেশের অর…
  • ০৫ আগস্ট ২০২৬
বন্ধ্যা নারীরা ভোগেন তীব্র মানসিক ট্রমায়, পুরুষের সংকট যৌন…
  • ০৫ আগস্ট ২০২৬