জামিনে বেরিয়ে দুধ দিয়ে গোসল করলেন টিকটকার মামুন

০৩ জুলাই ২০২৪, ১০:১৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন

দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন © সংগৃহীত

লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। সোমবার (১ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে জামিন আদেশ দেন। এদিকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেন প্রিন্স মামুন। এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যেখানে দেখা যায়, ছোট চুলে জেলখানা থেকে বের হয়েই মামুন তার মাকে সালাম করেন। এর পরই তাকে দুধ দিয়ে গোসল করেন তিনি।

মামলার বাদীপক্ষের আইনজীবী মাজেদুর রহমান (সোহাগ) জামিনের বিষয় নিশ্চিত করে বলেন, মামলার বাদী লায়লা জামিনের বিরোধিতা করলেও আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন আদেশ দিয়েছেন।

এর আগে, গত ৯ জুুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। মামলার পরদিন রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার পুলিশ প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে। গত ১১ জুন রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।

মামলার অভিযোগে বলা হয়, আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন তাকে বিয়ে করবে এমন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরে মামুন তাকে জানায়, তার ঢাকায় থাকার মত নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানায়, তাই লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন।

 
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence